Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

বন্ধু খুঁজে পাওয়ার আরেক কৌশল ইনস্টাগ্রামে

বন্ধু খুঁজে পাওয়ার আরেক কৌশল ইনস্টাগ্রামে


ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে কোনো বন্ধুকে খুঁজতে নাম টাইপ করে তারপর সার্চ করতে হয়। অনেকের কাছে এটি বিরক্তিকর মনে হতে পারে। তাই সহজেই বন্ধুদের খুঁজে পেতে ইনস্টাগ্রামে সম্প্রতি যুক্ত করা হয়েছে ‘নেইম ট‍্যাগ’ করার সুবিধা। এই ফিচারের সাহায‍্যে অনেকটা কিউআর কোড স্ক্যানের মতো সহজে খুঁজে পাওয়া যাবে বন্ধুদের। কীভাবে ইনস্টাগ্রামের নাম ট‍্যাগ ফিচারটি ব‍্যবহার করতে হবে তা তুলে ধরা হল এই টিউটোরিয়ালে। প্রথমে ফোনে ইন্সটল থাকা ইনস্টাগ্রাম অ‍্যাপটি চালু করতে হবে। এরপর নিচের ডান পাশে প্রথমে থাকা প্রোফাইল আইকন ক্লিক করতে হবে। তারপর প্রোফাইল পেইজ প্রদর্শিত হবে। এই পেইজের উপরের থাকা তিনটি লাইনের মেনু আইকনে ক্লিক করতে হবে। তাহলে একটা সাইডবার প্রদর্শিত হবে। সেখানে থেকে ‘Nametag’ নামে অপশনটিতে ক্লিক করতে হবে। নতুন একটি পেইজ চালু হবে। এতে ব‍্যবহারকরীর নাম ট‍্যাগ প্রদর্শিত হবে। আপনি যদি কোনো বন্ধুকে নেইম ট‍্যাগের মাধ‍্যমে খুঁজতে চান তাহলে নিচে থাকা ‘scan a nametag’ অপশনে ক্লিক করতে হবে। এরপর যাকে সার্চ করতে চান তার নামট্যাগ বরাবর ক‍্যামেরা ধরলেই ব‍্যবহারকারীর ইনস্টাগ্রাম প্রোফাইল প্রদর্শিত হবে। এক্ষেত্রে নেইমট্যাগটি আগেই নিয়ে রাখতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]