Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

বাংলাদেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে কর্মী অনুসন্ধান বিষয়ক অনলাইনভিত্তিক সেবা ‘সিভিলিংকড’

বাংলাদেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে কর্মী অনুসন্ধান বিষয়ক অনলাইনভিত্তিক সেবা ‘সিভিলিংকড’


আমাদের দেশে প্রচলিত নিয়মানুযায়ী, অনলাইন চাকরি অনুসন্ধানের ওয়েবসাইটগুলোতে চাকরিপ্রার্থীরা বিভিন্ন বিজ্ঞপ্তি দেখে চাকরির আবেদন করে থাকেন। প্রায় ক্ষেত্রেই দেখা যায় প্রার্থীরা এমন বিজ্ঞপ্তিতে আবেদন করেন, যে পদের জন্য যথাযথ যোগ্যতা তাদের নেই। কোম্পানিগুলো যেমন যোগ্যকর্মী খুঁজতে গিয়ে হয়রানিতে পড়েন, তেমনি যারা চাকরি খুঁজছেন তাদের শ্রম পণ্ডশ্রমে পরিণত হয় প্রায়ই।

এসব সমস্যার সমাধান নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো চালু করা হয়েছে কর্মী অনুসন্ধান বিষয়ক অনলাইনভিত্তিক সেবা ‘সিভিলিংকড’ (cvlinked.com)। যা একাধারে সিভি ব্যাংক এবং চাকরির বিজ্ঞপ্তি প্রদানের উপযুক্ত মাধ্যম হিসেবে কাজ করবে।

এ প্রসঙ্গে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মীর তাইফুজ্জামান শিশির বলেন, ‘বিগত কয়েক বছর ধরেই মানবসম্পদ নির্বাচনের জন্য এ ধরনের প্রথাগত নিয়মের বাইরে গিয়ে দ্রুততর ও সহজ পদ্ধতির কথা ভাবছিলাম। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে এসেছি অনলাইনভিত্তিক সেবা ‘সিভিলিংকড’। আমরা চাই যোগ্যতা অনুযায়ী একজন ব্যক্তি সঠিক চাকরিটি খুঁজে পাক।’

সাধারণত দেখা যায়, কোম্পানিগুলো তাদের চাহিদা মোতাবেক কর্মীর খোঁজে দৈনিক পত্রিকা ও অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করে অথবা রেফারেন্সে কর্মী নির্বাচন করে। এই প্রক্রিয়াগুলো সময় সাপেক্ষ এবং ব্যক্তিগত যোগ্যতার সঠিক মূল্যায়ন হয় না প্রায়ই।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিভিলিংকড এর বেশ কিছু অভিনব সেবার মধ্যে অন্যতম হল, এখানে কোনো প্রার্থীকে চাকরি খুঁজতে হবে না এবং চাকরির আবেদন করতে হবে না। যেহেতু এটা একটা সিভি ব্যাংক তাই এখানে প্রতিটা সিভি চাকরিদাতা কোম্পানির জন্য উন্মুক্ত থাকবে। সুতরাং যেকোনো চাকরিদাতা কোম্পানি তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীর সঙ্গে ‘ওয়ান ক্লিক প্রসিডিউরের’ মাধ্যমেই সরাসরি যোগাযোগ করতে পারবে।

জানা গেছে, ইতোমধ্যে সিভিলিংকড এর সিভি ব্যাংকে ১ লাখেরও বেশি ভেরিফায়েড সিভি জমা আছে। সিভি ব্যাংকের প্রতিটি সিভি সঠিক পদ্ধতি মেনে প্রার্থীদের দ্বারা পূরণকৃত, একটি নির্দিষ্ট সময়ের পর সিভিগুলোর তথ্য আপডেট করা হয় এবং এখানে কোনো সিভিই অসম্পূর্ণ নয়।

প্রতিষ্ঠানটি বলছে, সিভি দেখার জন্য কোনোরকম বাড়তি সার্ভিস চার্জ দিতে হবে না, কোনো কোম্পানি এক বা একাধিক সিভি পছন্দ হলে শর্ট-লিস্ট করতে পারবেন এবং নূন্যতম সার্ভিস চার্জের বিনিময়ে সিভি কালেক্ট করতে পারবেন। যেকোনো চাকরিদাতা তার পছন্দ অনুযায়ী সিভি নির্বাচন করতে পারবেন। ফলে থাকছে না অপ্রয়োজনীয় হাজার হাজার সিভির জঞ্জালে সময় নষ্ট হওয়ার চিন্তা। বরং একজন যোগ্যপ্রার্থী তার যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত কোম্পানিতে নিজেকে উপস্থাপনের যথাযথ সুযোগ পাচ্ছেন অনায়াসে।

এছাড়াও, স্মার্ট কি-ওয়ার্ড সুবিধার মাধ্যমে কোম্পানিগুলো তাদের চাহিদা মোতাবেক প্রার্থীদের যেকোনো ধরনের আবশ্যিক যোগ্যতা বা দক্ষতার নাম লিখে সিভিলিংকড-এ অনুসন্ধান করলে সঙ্গে সঙ্গে নির্ভুল ও প্রাসঙ্গিক ফলাফল দেখতে পাবেন। পাশাপাশি, সিভিলিংকড ক্যারিয়ার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

সিভিলিংকড-এর অফিসিয়াল ওয়েবসাইট (cvlinked.com) ছাড়াও গুগল প্লে-স্টোরে CVlinked অ্যাপ রয়েছে। অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে এর সাহায্যে সিভি ফিল-আপ করা যাবে পারবেন। ডাউনলোড লিংক: goo.gl/ptVcbh।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]