Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

অনার ৮সির ঘোষণা দিল হুয়াওয়ে

অনার ৮সির ঘোষণা দিল হুয়াওয়ে


নতুন ফোনের ঘোষণা দিতে দেরি করলো না চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে।বৃহস্পতিবার স্যামসাং তাদের গ্যালাক্সি এ৯, রেজার ফোন ২ এবং নোকিয়া ৩.১ প্লাস বাজারে ছাড়ার কথা জানিয়েছে। সেই সঙ্গে হুয়াওয়ে তাদের সাব ব্র্যান্ড অনার সিরিজের ‘অনার ৮সি’ আনার ঘোষণা দিয়েছে।

অনার ৮সি ফোনটিতে থাকছে ৬.২৬ ইঞ্চির বড় ধরনের এইচডি ডিসপ্লে। নচযুক্ত ফোনটির অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।ডিভাইসটিতে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৩২ এসওসি, যেটি ডিভাইসটিতে প্রথমবারের মতো দেখা যাবে। শক্তিশালী সিপিইউসহ ফোনটির র‍্যাম থাকবে ৪ জিবি। যেটাতে ৩২ ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। যা বাড়ানো যাবে মাইক্রোএসডি দিয়ে।

পিছনে থাকছে ডুয়েল ক্যামেরা। এলইডি ফ্ল্যাশসহ যার মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, অন্যটি ২ মেগাপিক্সেল। এসব ক্যামেরা দিয়ে বোকেহ ইফেক্টে ছবি তোলা যাবে। থাকছে এআই রিকগনেশন। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের এআই বিউটিসহ সেলফি ক্যামেরা।ফোনটিতে দেয়া হচ্ছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ইএমইউআই ৮.২ এর অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওতে চলবে ডিভাইসটি।

এছাড়াও থাকছে ফোরজি চালানোর সুবিধাসহ ডুয়েল সিম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথসহ অন্যান্য সুবিধা।চারটি রঙে বাজারে আসছে ফোনটি। ৪ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম সংস্করণের দাম হবে ১৫৮ মার্কিন ডলার এবং ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের দাম ২০১ মার্কিন ডলার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]