Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

দুর্বল পাসওয়ার্ড ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় আইন হচ্ছে

দুর্বল পাসওয়ার্ড ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় আইন হচ্ছে


বিশেষজ্ঞরা অনলাইন অ্যাকাউন্টের ক্ষেত্রে সহজে অনুমান করা যায়—এমন পাসওয়ার্ড দেওয়ার বিষয়ে সতর্ক করেন। কিন্তু সহজে মনে রাখা যায় বলে অনেকেই বারবার সহজ পাসওয়ার্ডই বেছে নেন। অনেকেই ব্যবহার করেন ‘অ্যাডমিন’ বা ‘১২৩৪’–এর মতো সহজ পাসওয়ার্ড। এতে তাঁর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকিতে থাকে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এবার দুর্বল পাসওয়ার্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার পরিকল্পনা করছে সেখানকার আইন প্রণয়নকারীরা। সাইবার হামলা রুখতে ২০২০ সাল থেকে ‘admin’ ও ‘1234’–এর মতো দুর্বল পাসওয়ার্ড নিষিদ্ধ করার কথা হচ্ছে।

সেখানে ‘দ্য ইনফরমেশন প্রাইভেসি: কানেকটেড ডিভাইস বিল’ নামে একটি আইন পাস হয়েছে। এতে বলা হয়েছে, কোনো যন্ত্র নির্মাতাকে ডিভাইসের জন্য অনন্য পাসওয়ার্ড দিতে হবে। ওই পাসওয়ার্ড হতে হবে জটিল এবং তাতে যৌক্তিক নিরাপত্তা ফিচার থাকতে হবে। অর্থাৎ, এটা নিশ্চিত করতে হবে যাতে ব্যবহারকারী নতুন পাসওয়ার্ড দিতে পারে। নতুন আইন না মানলে ওই পণ্য নির্মাতার বিরুদ্ধে মামলা করতে পারবেন ব্যবহারকারী।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণত দেখা যায়, ব্যবহারকারী খুব সহজ একটি পাসওয়ার্ড দিয়ে ডিভাইস তৈরি করে বাজারে ছাড়ে। অনেক ব্যবহারকারী আর ওই পাসওয়ার্ড পরিবর্তন করেন না এবং নতুন পাসওয়ার্ড দেন না।

২০২০ সালের ১ জানুয়ারি থেকে ওই আইন কার্যকর হবে।

পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান স্প্ল্যাশডাটা বলছে, অনেকেই পাসওয়ার্ড হিসেবে নিজের নামের পরিবর্তে সহজে মনে রাখা যায়—এমন কিছু জনপ্রিয় নাম ব্যবহার করেন। পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত নাম দিয়ে এ বছরের বাজে পাসওয়ার্ডের একটি তালিকা প্রকাশ করেছে স্প্ল্যাশডাটা। দেখে নিন নামগুলো—

Martin, Charlie, William, Maggie, Robert, George, Jessica, Daniel, Jennifer, Michelle, Jordon, Harley, Matthew, Andrew, Andrea, Joshua1, Maverick, Nicole1, Merlin, Chelsea, Amanda, Ashley.

বিশেষজ্ঞরা বলেন, অনলাইন অ্যাকাউন্টে পাসওয়ার্ড হিসেবে ওপরের নামগুলো ব্যবহার করবেন না। এর পরিবর্তে সংখ্যা, অক্ষর ও চিহ্ন মিলিয়ে জটিল পাসওয়ার্ড তৈরি করুন। সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড দেবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]