Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

১৪ দিনের ব্যাকআপ হুয়াওয়ে ওয়াচ জিটিতে

১৪ দিনের ব্যাকআপ হুয়াওয়ে ওয়াচ জিটিতে


লন্ডনে আয়োজিত এক ইভেন্টে মেট ২০ সিরিজের চারটি ফোনের পাশাপাশি স্মার্টওয়াচও উন্মোচন করেছে হুয়াওয়ে।স্মার্টওয়াচটির নাম দেওয়া হয়েছে হুয়াওয়ে ওয়াচ জিটি। এতে অ্যান্ড্রয়েডের ওয়্যার ওএস ব্যবহারের পরিবর্তে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম লাইটওএস। এর আগে লাইট ওএসটি হুয়াওয়ে তাদের ফিটনেস ট্র্যাকারেও ব্যবহার করেছে।

হুয়াওয়ে জানিয়েছে, ব্যাটারি লাইফ বাড়াতেই ওয়্যার ওএসের বদলে লাইট ওএস ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, এক চার্জেই টানা দুই সপ্তাহ ব্যবহার করা যাবে ওয়াচ জিটি। সপ্তাহে ৯০ মিনিট ধরে ব্যায়াম করলে, হার্ট রেট ট্র্যাক করলে ও নিয়মিত নোটিফিকেশন দেখালেও দুই সপ্তাহের আগে চার্জ শেষ হবে না।তবে যদি স্মার্টফোনের নোটিফিকেশন দেখানো ও হার্টরেট মনিটর করার মধ্যে স্মার্টওয়াচটির ব্যবহার সীমাবদ্ধ থাকে তাহলে তা টানা ৩০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

এছাড়া, স্মার্টওয়াচটির সব সেন্সর একসঙ্গে চালু করলে ও স্ক্রিনের লাইট জ্বালানো থাকলে টানা ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।স্মার্টওয়াচটির মাধ্যমে জিম করা, দৌঁড়ানো, পাহাড়ে ওঠা, সাইকেল চালানো ও সাঁতার কাটার সময় পরিমাপ করা যাবে। ব্যবহারকারী কতক্ষণ ঘুমালো তার সময় হিসাব করার পাশাপাশি এটি ঘুমের মানও বলে দেবে।ওয়াচ জিটিতে রয়েছে ১ দশমিক ৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৫ এটিএম ওয়াটার রেজিসট্যান্স, নির্ভুলভাবে হার্ট রেট মাপতে রয়েছে ট্রুসিন ৩.০ প্রযুক্তি সম্বলিত সেন্সর।

সম্প্রতি বাজারে আসা অ্যাপলের স্মার্টওয়াচ সিরিজ ৪ এর চেয়ে হুয়াওয়ের ওয়াচ জিটির দাম প্রায় অর্ধেক। তবে অ্যাপল ওয়াচটির ফিচার সংখ্যা তুলনামূলকভাবে বেশি।স্মার্টওয়াচটি দুটি সংস্করণে বাজারে পাওয়া যাবে। সিলিকন  ব্যান্ডের ওয়াচ জিটি স্পোর্টস পাওয়া যাবে ১৯৯ ইউরোতে আর লেদারের বেল্ট যুক্ত ওয়াচ জিটি ক্লাসিক পাওয়া যাবে ২৪৯ ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় যথাক্রমে ১৯ হাজার ৫৪৭ টাকা ও ২৪ হাজার ৪৫৯ টাকা। তবে স্মার্টওয়াচটি কবে বাজারে আসবে সে সম্পর্কে কোনো ঘোষণা দেয়নি হুয়াওয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]