Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

আরিয়ানার প্রেমিককে হত্যার হুমকি

আরিয়ানার প্রেমিককে হত্যার হুমকি



মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের প্রেমিক পিট ডেভিডসনের সঙ্গে আংটিবদলের কাজ করে ফেলেছেন। গুঞ্জন আছে, বিয়েটাও করে ফেলবেন শিগগিরই। কিন্তু প্রেমের এই সম্পর্কের মধ্যে বাগড়া বাধাচ্ছেন আরিয়ানার কিছু অন্ধ ভক্ত। সম্প্রতি ‘দ্য হাওয়ার্ড স্টার্ন শো’ নামের টিভি অনুষ্ঠানে এসে পিট ডেভিডসন বললেন, আরিয়ানাকে ভালোবাসার কারণে কিছু ভক্ত তাঁকে হত্যার হুমকি দিয়েছেন।
গত সোমবার রাতে পিট ডেভিডসন অংশ নেন ‘দ্য হাওয়ার্ড স্টার্ন শো’তে। এই শোতে এসে পিট কথা বলেন তাঁর কৌতুকাভিনয়, আরিয়ানার সঙ্গে পরিচয়, প্রেম ও আংটিবদল নিয়ে।

পিট বলেন, ‘আরিয়ানার ভক্তের সংখ্যা অনেক। আমি এর সামনে কিছুই নই। আংটিবদলের পর থেকে আমি তো নিয়মিত হত্যার হুমকি পাচ্ছি। একজন সেদিনই আমাকে বললেন, আরিয়ানাকে বিয়ে করলে আমার মাথায় গুলি করবে। আচ্ছা, আমি কি এতটাই অযোগ্য? যে আমাকে ওর ভক্তরা মেনেই নিতে পারছে না!’

পিট ডেভিডসন একজন কৌতুকাভিনেতা। আরিয়ানার সঙ্গে তাঁর প্রেম কয়েক মাসের মাত্র। এরই মধ্যে তাঁরা একে অপরের সঙ্গে সারা জীবন কাটাবেন বলে ঠিক করে ফেলেছেন। এই দুই শিল্পীর কাছের মানুষেরা জানিয়েছেন, বিয়েটা হতে পারে এ বছরই। ইয়াহু সেলিব্রিটি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]