Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

আইফোনে টিকে থাকতে বিপুল টাকা ঢালতে যাচ্ছে গুগল

আইফোনে টিকে থাকতে বিপুল টাকা ঢালতে যাচ্ছে গুগল


এ বছর আইফোনের সাফারি ব্রাউজারে ডিফল্ট (পূর্বনির্ধারিত সেটিংস) সার্চ ইঞ্জিন হিসেবে থেকে যেতে অ্যাপলকে ৯ বিলিয়ন ডলার বা প্রায় ৭০ হাজার কোটি টাকারও বেশি দিতে যাচ্ছে গুগল।

২০১৩ ও ২০১৪ সালে একই কারণে গুগলকে গুণতে হয়েছিলো ১ বিলিয়ন ডলার। ২০১৭ সালে যা বেড়ে দাঁড়ায় ৩ বিলিয়ন ডলারে।

যুক্তরাষ্ট্রের নামকরা বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষক রড হলের বরাত দিয়ে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে দাবি করা হয়, আইফোনে টিকে থাকতে ২০১৯ সালে অ্যাপলকে দেয়া গুগলের টাকার পরিমাণ ১২ বিলিয়ন ডলার ছাড়াবে।

তিনি মনে করেন, গুগলের সার্চ ইঞ্জিন যেসব জায়গায় থেকে সবচেয়ে বেশি সাড়া পায় সেগুলোর মধ্যে অন্যতম হলো অ্যাপল।

অ্যাপলের আইফোন,আইপ্যাডের মতো আইওএস ডিভাইসের সাফারি ব্রাউজারে গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহৃত হলেও আইফোনের ভার্চয়াল সহযোগি সিরি কোন কিছু সার্চের জন্য বিং ব্যবহার করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]