Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

১ অক্টোবর থেকে অনলাইন শপিং ফেস্টিভ্যাল, মিলবে কোটি টাকার ছাড়!

১ অক্টোবর থেকে অনলাইন শপিং ফেস্টিভ্যাল, মিলবে কোটি টাকার ছাড়!



কোটি টাকা মূল্যমানের ছাড়, ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি ও গিফট অফার নিয়ে আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব ‘১০ টু ১০’। শীর্ষস্থানীয় দশ দেশি ই-কমার্স প্রতিষ্ঠানের সম্মিলিত এই আয়োজনের পর্দা নামবে ১০ অক্টোবরে।

রাজধানীর কাওরান বাজারের বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অাজ এই ঘোষণা দিয়েছে আয়োজকরা।

আয়োজকরা জানান, দশ দিন ব্যাপী এই শপিং উৎসবে ক্রেতাদের জন্য থাকছে নানা ধরণের আকর্ষণীয় অফার। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে –

 ১০ দিনে সারাদেশে যেকোনো প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে ফ্রি ডেলিভারি
 বিভিন্ন প্রোডাক্টে ৫০-৭০% পর্যন্ত ছাড়
 মোবাইল পেমেন্টের মাধ্যমে কিনলে ১০-২০% ক্যাশব্যাক
এছাড়াও এই সময়ে যারা এই ১০টি ( ১. AjkerDeal.com, ২. Rokomari.com, ৩. Bagdoom.com, ৪. Priyoshop.com, ৫. Pickaboo.com, ৬. Othoba.com, ৭. Sheba.xyz, ৮. Khasfood.com, ৯. NrbBazaar.com, ১০. Hungrynaki.com) ই-কমার্স সাইট থেকে বিভিন্ন পণ্য অর্ডার দিবে, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১শ জনকে বাছাই করে বিশেষ গিফট দেওয়া হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে থাইল্যান্ড রিটার্ন ভিজিটের সুযোগ। দ্বিতীয় পুরস্কার হিসেব মিলবে টিভি এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে স্মার্টফোন। দশ দিনে সব মিলিয়ে ১ কোটি টাকা মূল্যমানের ছাড়, ক্যাশব্যাক ও গিফট দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তারা। এ সময় আয়োজকদের পক্ষে বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আজকেরডিলের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর ও প্রিয়শপের প্রধান আশিকুল আলম খান। তারা জানান, অনলাইন শপিং সম্পর্কে সর্ব সাধারণকে আরো সচেতন করার উদ্দেশ্য নিয়েই এই আয়োজন। এখন থেকে প্রতিবছর ১ থেকে ১০ অক্টোবর এই অনলাইন শপিং উৎসবের আয়োজন করা হবে। শপিং ফেস্টিভেলের পার্টনার ও পৃষ্ঠপোষকতা করছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাব, মাস্টারকার্ড ও এসএসএল কমার্জ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]