Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

কী কী সুবিধা থাকছে নতুন ৩ আইফোনে?

কী কী সুবিধা থাকছে নতুন ৩ আইফোনে?



আইফোন প্রেমীদের এবছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তিনটি নতুন মডেলের আইফোন এনেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টিভ জবস থিয়েটারে বুধবার রাতে উন্মোচন করা হয় মডেলগুলো। 

টেনএস, টেনএস ম্যাক্স এবং টেনআর নামে নতুন তিনটি মডেলের আইফোন আনলো অ্যাপল। নতুন আইফোনগুলোর মডেলে পর্দার আকারের পাশাপাশি বাড়ানো হয়েছে অভ্যন্তরীণ ধারণ ক্ষমতা। রংয়ে আনা হয়েছে বৈচিত্র্য আর সেই সাথে প্রথমবারের মতো ডুয়েল সিমের যুগে প্রবেশ করল আইফোন।

৬.৫ ইঞ্চির পর্দা নিয়ে সবচেয়ে বড় পর্দার ফোন টেনএস ম্যাক্স। এর ব্যাটারিও অন্য সব আইফোনের চেয়ে বেশি। ফোনটিতে ৬৪ ও ২৫৬ গিগাবাইটের পাশাপাশি থাকছে ৫১২ গিগাবাইট স্টোরেজ।  স্পেস গ্রে, সিলভার ও গোল্ড – এ তিন রংয়ে পাওয়া যাবে স্মার্টফোনটি।  দাম শুরু এক হাজার ৯৯ ডলার থেকে। এটিই এখন পর্যন্ত সবচেয়ে দামী আইফোন।

৫.৮ ইঞ্চি ও এলইডি পর্দার পানিরোধক ফোন আইফোন টেনএস। দ্রুত কাজের জন্য এতে ব্যবহার করা হয়েছে এ টুয়েলভ বায়োনিক প্রসেসর। স্টোরেজ বাড়ানো হয়েছে ৫১২ গিগাবাইট পর্যন্ত। আইফোন টেনের তুলনায় ৩০ মিনিট বেশি চার্জ থাকবে এটিতে। এর দাম শুরু ৯৯৯ ডলার থেকে।

টেনএস এবং টেনএস ম্যাক্সের পেছনে রয়েছে দুই লেন্সের ১২ মেগাপিক্সেল ক্যামেরা। ডুয়েল ১২ মেগাপিক্সেল ক‍্যামেরার একটি ওয়াইড লেন্স আরেকটি টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও চ‍্যাটের জন্য সামনে আছে ৭ মেগাপিক্সেল ক‍্যামেরা।

অ্যালুমিনিয়াম বডির ৬.১ ইঞ্চির এলসিডি পর্দার আইফোন টেনআর। ব্ল্যাক, হোয়াইট, রেড, ইয়েলো, কোরাল ও ব্লু – এ ছয় রংয়ে পাওয়া যাবে ফোনটি।

স্টোরেজ থাকছে ৬৪, ১২৮ ও ২৫৬ গিগাবাইট।  একটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এতে। ফ্রন্ট ক‍্যামেরা দিয়ে আগের আইফোন ১০ এর চেয়ে আরও ভালো মানের প্রোটেট মোডে ছবি তোলা যাবে বলে অ্যাপলের দাবি।  ফোনটির দাম শুরু হবে ৭৪৯ ডলার থেকে।

১৪ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার নেয়া শুরু হবে ফোনগুলোর, আর চালান শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। তবে আইফোন টেনআর বাজারে পাওয়া যাবে ২৬ অক্টোবর থেকে।

নতুন অ্যাপল ওয়াচ
একই অনুষ্ঠানে উন্মুক্ত হয় অ্যাপলের চতুর্থ প্রজন্মের ওয়াচ অ্যাপল ওয়াচ ফোর। নতুন এই মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, আনা হয়েছে বৈচিত্র্য। স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণের জন্য এতে যুক্ত হয়েছে নতুন সুবিধা। অসুস্থ হলে সেটি চিহ্নিত করা, জরুরি চিকিৎসা সেবার জন্য যোগাযোগ করা এবং যে কোনো সময় ইসিজি করার সুবিধা যোগ হয়েছে এতে। এর দাম শুরু ৪শ’ ডলার থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]